ঢাকাMonday , 11 May 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

টিয়া পাখির প্রলোভনে শিশু অপহরণের চেষ্টা, মূলহোতা গ্রেপ্তার

Link Copied!

৭৯

গাজীপুর প্রতিনিধি :-
গাজীপুর সদর উপজেলার জয়দেবপুর থানাধীন পশ্চিম নয়নপুর এলাকায় পাঁচ বছর বয়সী এক শিশুকে অপহরণের চেষ্টার ঘটনায় মূলহোতা মোহাম্মদ মোকরামিন শেখকে (২৭) গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার মোকরামিন ভাওয়ালগড় ইউনিয়নের পশ্চিম নয়নপুর এলাকার বাসিন্দা বাচ্চু মিয়ার ছেলে।
পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত ২১ মার্চ ২০২৬ সকাল আনুমানিক ১১টার দিকে শিশু শাদমান সাদাফ (৫) নিজ বাড়ির সামনে খেলাধুলা করছিল। এ সময় একই এলাকার নাইম হোসেন টুকু (১৮) তাকে “টিয়া পাখি দেওয়ার” প্রলোভন দেখিয়ে পাশের একটি জঙ্গলে নিয়ে যায়।
শিশুটিকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয় কয়েকজন শিশুর কাছ থেকে জানতে পারেন, নাইম তাকে জঙ্গলের দিকে নিয়ে গেছে। খবর ছড়িয়ে পড়লে প্রায় ৪০ থেকে ৫০ জন এলাকাবাসী জঙ্গলে গিয়ে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চালান।
এসময় এলাকাবাসীর উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা শিশুটিকে ফেলে পালিয়ে যায়। পরে শিশুটি কান্নারত অবস্থায় জঙ্গল থেকে বের হয়ে আসে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ঘটনার পর অভিযুক্ত ও তার সহযোগীরা বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করতে বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছিল।
এ ঘটনায় শিশুটির বাবা আব্দুর রহিম জয়দেবপুর থানায় অভিযোগ দায়ের করেন। পরে ২৬ এপ্রিল কাপাসিয়া উপজেলার আমরাইদ বাজার এলাকা থেকে অভিযুক্ত নাইম হোসেন টুকুকে আটক করে এলাকাবাসী পুলিশের কাছে হস্তান্তর করে।
পরে আগেই আটককৃত আসামি আসীরের ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দির ভিত্তিতে অপহরণচেষ্টার মূলহোতা হিসেবে মোহাম্মদ মোকরামিন শেখের নাম উঠে আসে। রবিবার (১০ মে) সন্ধ্যায় পুলিশের বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। সোমবার (১১ মে) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
স্থানীয়রা এ ঘটনায় জড়িতদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে জয়দেবপুর থানার তদন্ত কর্মকর্তা (ভারপ্রাপ্ত ওসি) নয়ন কর জানান, “পুলিশ সুপারের দিকনির্দেশনা ও এলাকাবাসীর সহযোগিতায় অপহরণ মামলার আরও এক আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। আটককৃতকে আদালতে প্রেরণ করা হয়েছে। মামলার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।