ঢাকাMonday , 7 September 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

প্রকাশিত সংবাদের প্রতিবাদ, মোস্তফার বিরুদ্ধে পাল্টা অভিযোগ শাহজালালের

Link Copied!

১০৪

সম্প্রতি দৈনিক মুন্সীগঞ্জের কাগজ পত্রিকায় ‘সিরাজদিখানে শাহজালাল পান কবিরাজের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, নিঃস্ব একাধিক পরিবার-প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন শাহজালাল পান কবিরাজ। প্রকাশিত সংবাদটিকে বানোয়াট, ভিত্তিহীন, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে তিনি এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

রোববার (৬ সেপ্টেম্বর) বিকালে দীর্ঘ এক স্বাক্ষাৎকারে শাহজালাল পান কবিরাজ দাবি করেন, প্রকাশিত সংবাদে তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনা হলেও এসব অভিযোগের সুনির্দিষ্ট প্রমাণ সংবাদে উপস্থাপন করা হয়নি এবং তার বক্তব্যও যথাযথভাবে নেওয়া হয়নি।

শাহজালালের অভিযোগ, সম্প্রতি কয়েকজন সাংবাদিকের মাধ্যমে তিনি মোস্তফার বিরুদ্ধে তার কাছে থাকা বিভিন্ন তথ্য ও অভিযোগ প্রকাশ করায় ক্ষুব্ধ হয়ে তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন এবং নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ আড়াল করার উদ্দেশ্যে তার বিরুদ্ধে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে।

প্রতিবাদলিপিতে শাহজালাল আরও অভিযোগ করেন, সংবাদটির সঙ্গে সংশ্লিষ্ট নামধারী সাংবাদিক মোস্তফা বিভিন্ন সময়ে ওসি, ইউএনও ও সহকারী পুলিশ সুপারের নাম ব্যবহার করে তার কাছ থেকে বিভিন্ন অঙ্কের টাকা নিয়েছেন। সব মিলিয়ে মোস্তফা তার কাছ থেকে কয়েক লাখ টাকা নিয়েছেন বলে দাবি করেন তিনি। এ বিষয়ে তার কাছে থাকা তথ্য-প্রমাণ সম্প্রতি সাংবাদিকদের মাধ্যমে প্রকাশ করার পর থেকেই মোস্তফা তার বিরুদ্ধে ক্ষুব্ধ হয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়ানোর চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন শাহজালাল।

এছাড়া মোস্তফার বিরুদ্ধে আরও কিছু অভিযোগ তুলে ধরে শাহজালাল দাবি করেন, অতীতে তার একটি আইফোন এবং এক আত্মীয়ের ক্যামেরা চুরির ঘটনাও ঘটিয়েছে মোস্তফার। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় প্রমাণ ও তথ্য উপস্থাপনের সুযোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

বক্তব্যে প্রশ্ন তুলে শাহজালাল বলেন, যার বিরুদ্ধে এতো অভিযোগ সেই কিনা আমার শত্রুদের দেওয়া তথ্যের ভিত্তিতে যথাযথ যাচাই-বাছাই ছাড়া তার বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা হলো কীভাবে।

মোস্তফার সাংবাদিক পরিচয় নিয়েও প্রশ্ন তোলেন শাহজালাল। তিনি বলেন, মোস্তফার সাংবাদিকতার পরিচয়, শিক্ষাগত যোগ্যতা, পেশাগত অভিজ্ঞতা এবং সাংবাদিকতার নীতিমালা অনুসরণের সক্ষমতা নিয়েও তার প্রশ্ন রয়েছে। তবে কারও পেশাগত মর্যাদাকে হেয় করা তার উদ্দেশ্য নয় বলেও উল্লেখ করেন তিনি।

দৈনিক মুন্সীগঞ্জের কাগজের সম্পাদক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়ে শাহজালাল বলেন, তার বিরুদ্ধে সংবাদ প্রকাশের আগে সংবাদদাতা মোস্তফার কর্মকাণ্ড, তথ্যের উৎস এবং তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের সত্যতা যাচাই করা প্রয়োজন ছিল। পাশাপাশি মোস্তফার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো সম্পর্কে সম্পাদক অবগত না থাকলে বিষয়টি বিস্তারিতভাবে যাচাই করার অনুরোধ জানান তিনি।

শাহজালাল আরও বলেন, কারও ব্যক্তিগত স্বার্থ রক্ষা, নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ থেকে দৃষ্টি সরানো কিংবা কাউকে সামাজিকভাবে হেয় করার উদ্দেশ্যে সংবাদমাধ্যমকে ব্যবহার করা গ্রহণযোগ্য নয়। তার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে তার বক্তব্য নেওয়া এবং অভিযোগের প্রমাণ যাচাই করে সংবাদ প্রকাশ করা সাংবাদিকতার ন্যূনতম নীতি বলেও দাবি করেন তিনি।

বক্তব্যের শেষে শাহজালাল তার বিরুদ্ধে প্রকাশিত সংবাদের তথ্য ও উৎস পুনরায় যাচাই করে অসত্য বা বিভ্রান্তিকর তথ্য থাকলে তা প্রত্যাহার বা সংশোধন এবং তার প্রতিবাদ যথাযথভাবে প্রকাশের দাবি জানান। অন্যথায়, তার সুনাম ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার উদ্দেশ্যে মিথ্যা তথ্য প্রচারের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অধিকার সংরক্ষণ করেছেন বলেও উল্লেখ করেন তিনি।

তবে শাহজালালের এসব অভিযোগের বিষয়ে মোস্তফার কোনো বক্তব্য নেওয়া প্রয়োজন মনে করেন নি এই প্রতিদেবনের প্রতিবেদক। কারণ মোস্তফার বিরুদ্ধে উঠা অভিযোগ সমূহের যথাযথ সত্যতা প্রতিবেদকের হাতে রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।