ঢাকাTuesday , 20 October 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

কেরানীগঞ্জের শুভাঢ্যায় বর্ণিল আয়োজনে দুর্গোৎসব, বিভিন্ন পূজা মণ্ডপে উৎসবে মাতোয়ারা ভক্তরা

Link Copied!

১০৮

দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আজ ২০ অক্টোবর (মঙ্গলবার) সরজমিনে শুভাঢ্যার কাচারীপাড়া নবজাগরণ দুর্গা মন্দির, খেজুরবাগ, চণ্ডীতলা, মডেল টাউন, মালোপাড়া কালীবাড়ি, গোলামবাজার ও গোপীনাথ মন্দিরসহ এলাকার বিভিন্ন ঐতিহ্যবাহী পূজা মণ্ডপ পরিদর্শন করে দেখা যায় এক মিলনমেলার দৃশ্য।
​মহামায়া দেবী দুর্গার আগমনকে কেন্দ্র করে প্রতিটি মন্দির প্রাঙ্গণ ও আশপাশের এলাকা বর্ণিল আলোকসজ্জা ও নান্দনিক তোরণে সাজানো হয়েছে। মণ্ডপে মণ্ডপে শোভা পাচ্ছে চোখধাঁধানো প্রতিমা। সকাল থেকেই ঢাকের বাদ্য, চণ্ডী পাঠ, আরতি ও প্রসাদ বিতরণের মাধ্যমে সাড়ম্বরে উদযাপিত হচ্ছে পূজার ধর্মীয় আচার-অনুষ্ঠান। মণ্ডপগুলোতে দেবীর দর্শন ও আশীর্বাদ নিতে সকাল থেকেই ভক্ত ও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।
​স্থানীয় পূজা উদযাপন কমিটির প্রতিনিধি ও আয়োজকরা জানান, সার্বজনীন মিলনমেলা ও আবহমান বাংলার অসাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে প্রতি বছরের মতো এবারও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করা হচ্ছে। দর্শনার্থী ও ভক্তদের নিরাপত্তা এবং সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিত করতে প্রতিটি মন্দিরে নিজস্ব স্বেচ্ছাসেবকদের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
​ধর্ম-বর্ণ নির্বিশেষে সর্বস্তরের মানুষের প্রাণবন্ত অংশগ্রহণে শুভাঢ্যার খেজুরবাগ, কাচারীপাড়া, মালোপাড়া, গোলামবাজার ও চণ্ডীতলাসহ বিভিন্ন মন্দির প্রাঙ্গণ এখন এক উৎসবমুখর মিলনমেলায় পরিণত হয়েছে।।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।