ঢাকাবুধবার , ২৯ এপ্রিল ২০২৬
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

চাটখিলে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীকে তিন মাসের কারাদণ্ড প্রদান

গিয়াস উদ্দিন গাজী
এপ্রিল ২৯, ২০২৬ ১২:০৪ অপরাহ্ণ
Link Copied!

২৭

মোঃ বেল্লাল হোসাইন নাঈম,

নোয়াখালীর চাটখিল উপজেলার খিলপাড়া বাজারে এক মাদক সেবী কে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার (২৮ এপ্রিল) উপজেলার খিলপাড়া বাজারে রাতে মাদকবিরোধী এক বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। চাটখিল উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান-এর নেতৃত্বে পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতে আবুল খায়ের (৪৫) নামে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত আবুল খায়ের চাটখিল উপজেলার নোয়াখলা ইউনিয়নের শ্রীনগর গ্রামের মৃত জয়নাল আবেদীনের সন্তান।

আদালত সূত্রে জানা গেছে, নিয়মিত মাদকবিরোধী ও আইনশৃঙ্খলা রক্ষার অংশ হিসেবে আজ রাতে খিলপাড়া বাজারে ঝটিকা অভিযান চালায় উপজেলা প্রশাসন। অভিযানকালে মাদক সেবনরত অবস্থায় আবুল খায়েরকে আটক করা হয় এবং তল্লাশি চালিয়ে তার কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয়। পরে অভিযুক্ত ব্যক্তি ভ্রাম্যমাণ আদালতের কাছে নিজের অপরাধ স্বীকার করায় মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর আওতায় তাকে এই সাজা প্রদান করা হয়।

চাটখিল উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, ‘মাদকের বিস্তার রোধ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে। সাজাপ্রাপ্ত ব্যক্তিকে আইনি প্রক্রিয়া শেষে নোয়াখালী জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।’

অভিযান পরিচালনায় চাটখিল থানা পুলিশ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও আনসার বাহিনীর সদস্যরা সহায়তা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।