ঢাকাWednesday , 9 September 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

তারাবো পৌরসভায় ডেঙ্গুর প্রকোপ: মশার ওষুধ ছিটিয়েও মিলছে না কাঙ্ক্ষিত সুফল

Link Copied!

৭০

নারায়ণগঞ্জের তারাবো পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ডেঙ্গুর প্রকোপ নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের দাবি, ইতোমধ্যে ডেঙ্গু আক্রান্ত হয়ে কয়েকজনের মৃত্যু হয়েছে এবং অনেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, পৌরসভার বিভিন্ন এলাকায় নিয়মিত মশার ওষুধ ছিটানো হলেও ডেঙ্গুর প্রকোপ কমছে না। এতে জনমনে আতঙ্ক ও উদ্বেগ বাড়ছে। তাদের অভিযোগ, শুধু ওষুধ ছিটানোর পাশাপাশি ডেঙ্গুর লার্ভা ধ্বংস, জমে থাকা পানি অপসারণ এবং নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদার করা প্রয়োজন।

এ বিষয়ে তারাবো পৌরসভার কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পৌরসভার পক্ষ থেকে নিয়মিত মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তবে বাস্তবে এর সুফল কতটা মিলছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

সচেতন মহলের মতে, ডেঙ্গু নিয়ন্ত্রণে পৌর কর্তৃপক্ষের পাশাপাশি নাগরিকদেরও নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমে থাকতে না দেওয়ার বিষয়ে সচেতন হতে হবে।

জনস্বাস্থ্য রক্ষায় ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ও সমন্বিত উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।