ঢাকাMonday , 25 May 2026
  1. @লিড
  2. *খুলনা বিভাগ
  3. *ঢাকা বিভাগ
  4. অপরাধ
  5. অর্থনীতি
  6. আইন-আদালত
  7. আজকের-সর্বশেষ
  8. আন্তর্জাতিক
  9. কলাম
  10. কৃষি সংবাদ
  11. খেলাধুলা
  12. গণমাধ্যম
  13. চট্টগ্রাম বিভাগ
  14. চাকরির খবর
  15. জাতীয়
আজকের সর্বশেষ সবখবর

যমুনা সড়ক দুর্ঘটনায় ১৫ জনের মৃত্যুর ঘটনায় ইসলামী আন্দোলন বাংলাদেশের শোক ও উদ্বেগ প্রকাশ

Link Copied!

২০৬

এইচ এম হাছনাইন, বিশেষ প্রতিনিধি

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে ১৫ জন নিহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

 

২৫ মে ২০২৬, সোমবার বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ বলেন, “ঈদ মানুষের জীবনে আনন্দ নিয়ে আসে। কিন্তু ঈদ এলেই বাংলাদেশে জনমনে আতঙ্ক তৈরি হয়, প্রিয়জন হারানোর আশঙ্কা দেখা দেয়। রাষ্ট্রের বহু দশকের পুঞ্জিভূত ব্যর্থতার কারণে নাগরিকদের বলি হতে হচ্ছে। প্রতিবছর ঈদের সময় সড়ক দুর্ঘটনায় এত বেশি মানুষ মারা যায় যে, ঈদ যেন আমাদের জন্য মৃত্যুর মিছিল নিয়ে আসে।”

 

তিনি আরও বলেন, “প্রতিটি দুর্ঘটনার পর সাময়িক আলোড়ন সৃষ্টি হয়। রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তিরা নানা প্রতিশ্রুতি দেন। কিন্তু বাস্তবে অবস্থার কোনো পরিবর্তন হয় না। গত ঈদুল ফিতরের সময়ও মর্মান্তিক দুর্ঘটনায় দেশ কেঁপে উঠেছিল। তখনও নানা পদক্ষেপের কথা বলা হয়েছিল, কিন্তু কার্যকর কোনো উদ্যোগ চোখে পড়েনি।”

অধ্যক্ষ ইউনুছ আহমদ বিস্ময় প্রকাশ করে বলেন, “রডবোঝাই ট্রাকে যাত্রী উঠল কেন? ট্রাকটি ঢাকা থেকে বের হয়ে বহু স্থানে পুলিশের সামনে দিয়ে গেলেও কেউ কোনো ব্যবস্থা নেয়নি। আর নিলেও হয়তো অর্থের বিনিময়ে ছেড়ে দিয়েছে। এটি কেবল একটি দুর্ঘটনা নয়, বরং একটি পদ্ধতিগত হত্যাকাণ্ড।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।